সুপার মহোদয়ের বাণী
বিসমিল্লাহির রহমানির রহিম
আমি সর্বপ্রথমে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুপার মরহুম আলহাজ্ব মাওঃ নিজাম উদ্দিনসহ যাদের অক্লান্ত পরিশ্রমে শ্রম, সময়, সাধনায় অর্থ, কাঠ, বাঁশ ও জমি দিয়ে এই প্রতিষ্ঠানের খেদমত করে গেছেন—তাঁদের মাগফিরাত কামনা করছি।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অত্যাচারে যখন এ দেশের ইসলামপ্রিয় মানুষের ঘরের চালে মাথা গোঁজার ঠাঁই ছিল না, গত ১৪/১১/২০২৩ ইং তারিখে মাদ্রাসার হালধরা সেই সময়ে শুধু জুলুম, নির্যাতন, নিপীড়ন ও চাঁদাবাজি নয়—ছিল গায়েবী মামলা, খুন, গুম, হত্যা; জোর যার, মূল্লুক তার নীতিতে গোটা দেশসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান নাভিশ্বাস হয়ে চলছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বানিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিল।
তারই ধারাবাহিকতায় নিয়োগ বানিজ্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপ কমিটিকে কেন্দ্র করে প্রতিষ্ঠান ও শিক্ষকদের উপরে মিথ্যা মামলা দিয়েছিল। যার কারণে দেড় যুগ ধরে প্রতিষ্ঠানে কোনো কমিটি করতে পারেনি। এক পক্ষ মামলা উঠানোর ভয় দেখিয়ে বেতন–ভাতাদি বন্ধের চেষ্টায় লিপ্ত ছিল। কমিটি, মঞ্জুরী না থাকায় শূন্যপদসহ সৃষ্ট পদে শিক্ষক নিয়োগ দিতে না পারায় শিক্ষক-কর্মচারীর কাঁধে জোর করে ৬/৭টা করে ক্লাস নিতে হয়েছে—যা এখনো বিদ্যমান।
হাঁটি–হাঁটি পা–পা করে প্রতিষ্ঠানের সকল শিক্ষক–কর্মচারীর সহযোগিতা নিয়ে ধৈর্যের গণ্ডি পেরিয়ে মঞ্জুরী হয়েছে। শিক্ষা–বান্ধব পরিচালনা কমিটি হয়েছে। NTRCA কর্তৃক স্বল্প সংখ্যক যোগ্য শিক্ষকও পেয়েছি।
এখন থেকে অত্র প্রতিষ্ঠান যেন কোনো ষড়যন্ত্রের কবলে না পড়ে—এটাই প্রত্যাশা। প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে। শিক্ষক ও ছাত্র–ছাত্রীদের উত্তরোত্তর মঙ্গল কামনায়, প্রতিষ্ঠানের সকল মঙ্গল কামনায়—প্রতিষ্ঠানের মুখ আরো উজ্জ্বল হোক।
যবনিকা।
---
ইব্রাহিম হোসেন
সুপার (চলতি দায়িত্ব)
📱 মোবাইল: ০১৩০৯১১৬২৪৫ / ০১৭১৬৮৫৩১৫৭
