আজঃ শুক্রবার ১৭-০৪-২০২৬ খ্রিস্টাব্দ || বঙ্গাব্দ
প্রতিষ্ঠানের ইতিহাস

খুলনা বিভাগে যশোর জেলার অন্তর্গত মনিরামপুর উপজেলার আওতাধিন ০৭ নং খেদাপাড়া ইউনিয়ন ।১৭ টি গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নের অন্যতম গালদা খড়িঞ্চী ।গালদা গ্রামের অন্যতম দ্বীনদার ও পরহেজগার ব্যক্তিত্ত্ব জনাব মাওলানা নিজাম উদ্দিন ।যিনি গোটা মনিরামপুরের লোকজনের কাছে নিজাম হুজুর নামে পরিচিত ।অহমিকা শুন্য লোকটির বেশভুষা অত্যন্ত সাধারন ।নাই কোন অর্থের মোহ ।একদিন জুময়ার নামাজ বাদ নিজাম হুজুর মসজিদে বসা ছিলেন ।সাথে কতিপয় মুসাল্লি ।যাদের ভিতর অন্যতম ছিলেন গালদা গ্রামের শামছুদ্দিন দফাদার,জামির বিশ্বাস ,নুর আলী দফাদার, আঃ জব্বার মোড়ল,এবং খালেক গাজী ।খড়িঞ্চী গ্রাম থেকে ছিলেন ইসমাইল মুন্সি, কানাই মুন্সী, নুর আলী দফাদার এবং ফটিক গাজী ।

       অনানুষ্ঠানিক ভাবে হুজুর বললেন,,ইসলামী শিক্ষাই সন্তানদের শিক্ষিত করতে হলে  আমাদেরকে একটা দ্বীনি  প্রতিষ্ঠান করতে হতে হবে ।-এতে শামসুদ্দিন,নুরালী দফাদার ও খালেক গাজী হুজুরের এ প্রস্তাবে একমত পোষন করেন ।মাদ্রাসা করার পিছনে আরো সম্মতি দেন খড়িঞ্চী গ্রাম থেকে ইসমাইল মুন্সী,কানাই মুন্সি,নুরালী দফাদার ওফটিক গাজী ।নুরালী দফাদার বললেন “ হুজুর জমির ব্যবস্থাটা   আমি করব ।জমির বিশ্বাস বললেন বাশ যা লাগে আমি গ্রাম থেকে সংগ্রহ করে দেব” । বাকীরা অর্থাৎ শামসুদ্দিন,নুরালী দফাদার,খালেক গাজী,এবং খড়িঞ্চী থেকে ইসমাইল মুন্সি,কানাই মুন্সি,নুরালী দফাদার ও ফটিক গাজী মাদ্রাসা করার পিছনে অগ্রনী ভুমিকা পালন করেন ।যেটা আজ দক্ষিন বঙ্গের  ঐতিহ্য বাহী

-গালদা খড়িঞ্চী দারুল হুদা ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা বলে পরিচিত ।